জাতীয় ১৩ অক্টোবর, ২০২২ ০৫:৪৬

গাইবান্ধার উপ-নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: গত বুধবার (১২ অক্টোবর) দুপুরে বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৩ অক্টোবর)।

এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসি জানায়, নির্বাচনের বিভিন্ন অনিয়ম খুঁজে বের করতে ইসির অতিরিক্ত অশোক কুমার দেবনাথকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি প্রসঙ্গে সিইসি বলেন, ‘নির্বাচনের অনিয়মগুলো তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

আমাদের কাগজ//জেডআই