জাতীয় ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৮

সরকারি চাকরিজীবীদের ৫ ধরনের ভাতা দ্বিগুন হচ্ছে

ডেস্ক রিপোর্ট।।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়াতে বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির পক্ষ থেকে সচিব ফয়েজ আহম্মদের স্বাক্ষরিত  প্রজ্ঞাপন জারির মাধ্যমে চিকিৎসাসহ ৫ ধরনের অনুদান দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ ও যৌথ বীমার প্রিমিয়াম।

প্রজ্ঞাপন থেকে প্রাপ্ত তথ্য ও পূর্বের তথ্য মিলিয়ে দেখা যায় , বর্তমানে মাসিক কল্যাণ ভাতার পরিমাণ ১ হাজার টাকা। এটি বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। সাধারণ চিকিৎসার জন্য অনুদান দেয়া হয় ২০ হাজার টাকা। এখন থেকে দেয়া হবে ৪০ হাজার টাকা। যৌথ বীমার এককালীন অনুদান দেয়া হতো ১ লাখ টাকা। সেটি বাড়িয়ে করা হয়েছে ২ লাখ টাকা।

আরো পড়ুন: নীতিমালা আসছে সরকারি মেডিকেলে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে

এ ছাড়া ১ লাখ টাকা থেকে ২ লাখ করা হয়েছে জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তার পরিমাণ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।

আরো পড়ুন: ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে বদলি

অপরদিকে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ মূল বেতনের সর্বোচ্চ ১ শতাংশ ও সর্বোচ্চ ৫০ টাকার পরিবর্তে করা হয়েছে সর্বোচ্চ ১৫০ টাকা। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম মূল বেতনের ০.৭০ শতাংশের (সর্বোচ্চ ৪০ টাকা) পরিবর্তে এখন থেকে দিতে হবে সর্বোচ্চ ১০০ টাকা।

আরো পড়ুন: নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

জানা গেছে, এই সংশোধনী আনতে কর্মচারী কল্যাণ বোর্ড আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশোধনী আনা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত কোনো সংশোধনী আনতে আইন সংশোধনের আর প্রয়োজন হবে না। প্রয়োজন মনে করলে কর্মচারী কল্যাণ বোর্ড বিধি মোতাবেক সংশোধনী আনতে পারবে।