জাতীয় ১৮ জানুয়ারি, ২০২১ ০১:১১

রাজধানীর দক্ষিণ বাড্ডায় আগুন

ডেস্ক রিপোর্ট

রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাসায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দক্ষিণ বাড্ডার পুলিশ প্লাজার পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।