ডেস্ক রিপোর্ট
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রথমবারের মতো সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এখন থেকে বিকাশের মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সারা দেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগীর কাছে এ ভাতা পৌঁছে যাবে। কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ আউট করে নিতে পারবে উপকারভোগীরা। ক্যাশ আউট খরচের সাত টাকা সরকার বহন করবে, বাকি টাকা বহন করবে বিকাশ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যাদের ভাতা দিচ্ছি অর্থটা যেন তাদের হাতেই পৌঁছায়, মাঝে যেন অন্য কেউ না থাকে সেকারণেই সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে এই জিটুপি পদ্ধতি চালু করা হয়েছে।



















