জাতীয় ২১ ডিসেম্বর, ২০২০ ১০:৪১

‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন’ সারা বিশ্বে তুলে ধরতে চাই

ডেস্ক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অভিন্ন- বিষয়টি আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই।

বিজয় দিবসের চেতনা আজকের বাংলাদেশশীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন একথা বলেন। সোমবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসময় জানানো হয়।

এতে তিনি বলেন, বাংলাদেশকে আমরা সারা বিশ্বের মধ্যেশান্তির জনপদহিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু সব সময় শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণও সব সময় শান্তিপ্রিয়।

অনেকে বাংলাদেশকে দারিদ্র্যক্লিষ্ট, সাইক্লোনক্লিষ্ট, দুর্নীতি পরায়ন দেশ হিসেবে ব্র্যন্ডিং করেন বলে তিনি আরো বলেন, কিন্তু বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ, অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে প্রথম, নারীর ক্ষমতায়নে নক্ষত্র। আমাদের দেশে বিনিয়োগেরিটার্ন অন ইনভেস্টমেন্ট' প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। সুতরাং, বিদেশিরা এখানে বিনিয়োগ করলে উভয়পক্ষ লাভবান হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মাসেতু আমাদের জন্য আরেকটি বড় বিজয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে নিজেদের অর্থে পদ্মাসেতু তৈরি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চলতে পারলে অবশ্যই আমরা আমাদের স্বপ্নসোনার বাংলাগড়ে তুলতে পারবো।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ব্যাপারে নজর রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান।