জাতীয় ৬ ডিসেম্বর, ২০২০ ০৯:২৪

করোনার প্রভাব কাটাতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দিনে কোভিড-১৯ মহামারির প্রভাব প্রশমন এবং পুননির্মাণ পর্বে আরও শক্তিশালী আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতা জরুরি

আজ রোববার ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই এবং দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী

ভার্চ্যুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটান প্রান্ত থেকে দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং অংশ নেন