ডেস্ক রিপোর্ট
উন্নয়ন প্রকল্পের কোনও টাকা যাতে উইপোকারা না খায় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার সকালে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'একমাত্র শেখ হাসিনাই সমাজের অবহেলিত মানুষের কথা চিন্তা করেন। তাঁর নির্দেশেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সব ধরনের সেবা দিতে বিভাগীয় পর্যায়ের নেতাদের প্রতি আমার আহ্বান থাকলো। উন্নয়ন প্রকল্পের কোনও টাকা যাতে উইপোকারা না খায় সেটা নিশ্চিত করা হবে।'
এ ছাড়া উন্নয়ন প্রকল্পের সব অর্থ যেন ভোটারদের সুবিধার জন্যই ব্যয় হয় সেটা নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান তিনি।


















