জাতীয় ৭ নভেম্বর, ২০২০ ০৬:০৯

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইন এলাকায় একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন (২৮) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে

আজ শনিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন

নিহতের সহকর্মী ফুরকান বলেন, মিরপুর-১৪ পুলিশ লাইন এলাকায় একটি ভবনে ইলেকট্রিক বাল্ক লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আলামিন অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

তিনি আরও বলেন, আলামিনের গ্রামের বাড়ি বরগুনা জেলায় তার বাবার নাম আমিরুল ইসলাম বর্তমানে মিরপুর-১৪ পুলিশ লাইন এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেনতিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে