ডেস্ক রিপোর্ট
পাঁচ রুটে বিমানের সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
আজ সোমবার বিমানের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়। বিমান চলাচল বাতিল হওয়া ৫টি রুট হলো- ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত।
বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এর আগে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।



















