সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা। পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুলিশের জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে প্যাঁচানো একটি প্রেশার কুকার দেখতে পান।
তিনি বলেন, তাদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।
কারা এটি সেখানে রেখে গেছে জানতে চাইলে ইমরান হোসেন বলেন, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফসহ স্কচটেপে প্যাঁচানো প্রেশার কুকারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অজ্ঞাত তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে গেছেন বলে তারা জানিয়েছেন।
- বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার
আরো খবর
উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬
৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
৬ সেপ্টেম্বর, ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
৩ সেপ্টেম্বর, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















