নিজস্ব প্রতিবেদক
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগগিরিই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নেব।
- বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার
আরো খবর
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই
১৩ সেপ্টেম্বর, ২০২৬
আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী
১২ সেপ্টেম্বর, ২০২৬
দুর্নীতি, সার সংকট ও প্রধান বিচারপতি প্রসঙ্গে উত্তপ্ত সংসদ
১০ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
১০ সেপ্টেম্বর, ২০২৬
গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে
৬ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি যাচ্ছেন আজ, প্রস্তুত ঠাকুরগাঁও
৬ সেপ্টেম্বর, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)















