সারাদেশ ২৯ নভেম্বর, ২০২৩ ০৯:৩১

সোনারগাঁয়ে ট্রাকে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: অষ্টম বারের মতো শুরু হলো বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি। এদিকে অবরোধের আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে যায়। 

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। এর আগে মঙ্গলবার ২৮ নভেম্বর, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এশিয়ার হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দগ্ধ হেলপারকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি জানান, অগ্নিদগ্ধ হেলপারের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হয়েছে ২৪ ঘণ্টার অবরোধ। এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত। অবরোধের সময় শেষ হওয়ার পরই সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল শুরু হবে।

আমাদেরকাগজ/এমটি