সারাদেশ ২২ নভেম্বর, ২০২৩ ০৯:২২

আশুলিয়ায় বাসে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীর সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। মঙ্গলবার ২১ নভেম্বর, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া-বাড়ইপাড়া এলাকায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাসটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে পেছনের অংশে আগুন দেখতে পান চালক। তখনই বাসটিতে থাকা সব যাত্রী নেমে যান।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। 

তবে হতাহতের কোন ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি। 

আমাদেরকাগজ/এমটি