মিশে আছো তুমি বঙ্গবন্ধু।
আমার লেখার কালিতে,
আমার ঘরে তোমায় ছাড়া
পারি না প্রদীপ জ্বালিতে।
মিশে আছো তুমি জাতির পিতা
আমার মনের প্রেমে,
তোমাকে নিয়ে কাব্য লিখি
আমি তাই শত ফ্রেমে।
মিশে আচ্ছা মুজিব তুমি
আমার চিন্তাধারা,
তোমার ডাকে করতে রাজি
লড়াই মরণের সাথে।
মিশে আছো হে মুক্তির নায়ক
আমার হৃদয় চেতনায়,
ভয় পাবো না অপশক্তির
লিখব তোমার প্রেরণায়।
মিশে আছো মায়ের মনে হে মুজিব
নিয়ে স্বপনের বিন্দু,
তোমাকে ভেবে দেখলাম তাই
কাব্যে শুধু বঙ্গবন্ধু।
লেখকঃ কামরুজ্জামান কফিল






















