সারাদেশ ২৮ মার্চ, ২০২৩ ১২:৩৪

‌‌‌‌‌‌‌‌'উচ্চ রক্তচাপেই মৃত্যু হয় জেসমিনের' 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) এর মৃত্যু অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপের কারণে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবদেন হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২৮ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ নওগাঁয় র‍্যাবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এরও আগে, গত ২২ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে সুলতানার মরদেহ বুঝে পায় তার পরিবার।  

এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের ময়নাতদন্তের প্রতিবেদন তলব করেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের মঙ্গলবারের (২৮ মার্চ) মধ্যে এসব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে। এ সময়, র‍্যাবের যে সব কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাও দাখিল করা হবে বলে জানা গেছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার (২৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহতমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এর আগে মনোজ কুমার ভৌমিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। উপস্থাপনের পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ১৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে বলেন আদালত। তারই ধারাবাহিকতায় এমন আদেশ দেন হাইকোর্ট।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার‍্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির‍্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

আমাদের কাগজ/এমটি