সারাদেশ ২৩ অক্টোবর, ২০২৩ ০৪:৪৬

ভৈরবে মালবাহী ট্রেনকে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা 

আমাদের কাগজ ডেস্ক: ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ। এতে প্রচুর হতাহতের আশঙ্কা। 

মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেওয়া যাত্রীবাহী ট্রেনটি হল এগারসিন্ধু। এতে কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব এবং আশেপাশের এলাকার সকল রক্তদাতাদের প্রস্তুত থাকার অনুরোধ জানায়েছে সেখানকার স্বেচ্ছাসেবী দল থেকে। 

বিস্তারিত আসছে...


 

 

আমাদেরকাগজ/এমটি