সারাদেশ ১৩ জানুয়ারি, ২০২১ ০১:৫৬

ঝিনাইদহে ট্রাক-নছিমন সংঘর্ষ, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় ট্রাকের সাথে নছিমন সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি।